সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ছোট-বড় কোনো দোকান খোলা দেখলে ব্যবস্থা নেয়া হবে : মোহাম্মদ শফিকুল ইসলাম

  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১, ৩.৩৫ পিএম
  • ৮৫৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে ‘সর্বাত্মক’ লকডাউন, চলবে ৭ জুলাই পর্যন্ত। আজ বুধবার (৩০ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ‘অকারণে’ ঘরের বাইরে গেলেই গ্রেপ্তার করা হবে। বন্ধ রাখতে হবে গলির চা-পানের দোকানও।

 

ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সর্বাত্মক লকডাউনের এই ৭ দিনে সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে পুলিশ। শুধু মেইন রোড নয়, এলাকার অলি-গলিতেও ঝটিকা অভিযান চালানো হবে। এ সময় কাউকে বাইরে দেখলে কিংবা ছোট-বড় কোনো দোকান খোলা দেখলে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, বিধিনিষেধ ভাঙলে আমরা তাকে গ্রেপ্তার করবো। এরপর দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হবে। এটা একটা অপশন। সেটা না করে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক দণ্ডের ব্যবস্থাও করা হতে পারে। দণ্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী, ওই ব্যক্তির সর্বোচ্চ ৬ মাসের জেল, অর্থদণ্ড কিংবা উভয়দণ্ড হতে পারে।

এদিকে, প্রজ্ঞাপনে বলা হয়েছে- সকল প্রকার সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। বন্ধ থাকবে দোকানপাট-শপিংমলসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। জনসমাগম হয়, এমন কোনো ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে না। বন্ধ থাকবে সকল প্রকার পর্যটন ও বিনোদন কেন্দ্র। মাঠে নামানো হবে সেনাবাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com