রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কদমতলী‌তে গ্যাসলাইটার কারখানায় আগুন: ৫ মরদেহ উদ্ধার  ৩৪ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ জুলাই সনদ হওয়া না হওয়া নিয়ে গণভোট বাতিল হওয়া নির্ভর করে না : আইনমন্ত্রী সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল দেশে ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : খন্দকার আব্দুল মুক্তাদির মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নের প্রয়াস

  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১, ১০.১৩ এএম
  • ৭৪৭ বার পড়া হয়েছে

চীনের বিরোধিতা সত্ত্বেও, যুক্তরাষ্ট্র, এ সপ্তাহে তাইওয়ানের সঙ্গে বাণিজ্য আলোচনায় দুটি দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নের প্রয়াস চালাবে। বুধবার, যুক্তরাষ্ট্র ও তাইওয়ান ৫ বছর বিরতির পর ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট আওতায় বাণিজ্য আলোচনা শুরু করবে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি, জেন সাকি বলেন, তাইওয়ান একটি নেতৃত্বদানকারী গণতন্ত্র, বৃহৎ অর্থনীতি ও নিরাপত্তা অংশীদার।

আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের সম্পর্ক জোরদার করবো।আমরা যুক্তরাষ্ট্র-তাইওয়ান বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কের গুরুত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

তবে, বেইজিংয়ে চীন কর্মকর্তারা বাণিজ্য আলোচনার বিরোধিতা করেছেন। চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, ঝাও লিজিয়ান সংবাদ অবহিতকরণে বলেন, চীন আগাগোড়াই তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন বা যে কোন ধরণের সরকারি যোগাযোগের বিরোধিতা করেছে।

তাইওয়ানের পররাষ্ট্র দপ্তর জানায়, তাইওয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ট অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বজায় রাখবে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com