মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শোবিজের ঝলমলে ভুবনের নতুন বাসিন্দা মিষ্টি সুভাষ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ১০.১৪ পিএম
  • ৮৫৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ শোবিজের ঝলমলে ভুবনের নতুন বাসিন্দা মিষ্টি সুভাষ। উপচেপড়া গ্ল্যামার ও শৈল্পিকতায় নিজের ভালোলাগা ও ভালোবাসার জগতে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন নবাগত এই অভিনেত্রী ও মডেল। নাটক ও বিজ্ঞাপনচিত্র দুই মাধ্যমে কাজ করলেও অভিনয়টাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন বলে কথা প্রসঙ্গে এই প্রতিবেদককে জানান এই গ্ল্যামার গার্ল।

মিডিয়ার প্রতি প্রচন্ড ভালোলাগা ও ভালোবাসা থেকেই রাজধানী ঢাকায় থিতু হওয়ার চেষ্ট করছেন বলে জানান ওপার বাংলার পাশ ঘেঁষা যশোর থেকে আসা এই তন্বি তরুনী। টেলিভিশন ও ইউটিউব চ্যানেল দুই মাধ্যমেই কাজ করছেন নবাগতা এই অভিনয়শিল্পী।

রাজধানীতে তার আগমন বেশি দিনের না হলেও এই অল্প সময়ে প্রায় ডজন খানেক নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মিষ্টি সুভাষ অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো- ‘ভালোবাসি, কোট প্যান্ট পরা রিক্সাওয়ালা’ জীবনের ছবি, দায়িত্ব নিতে হবে, বাবার পছন্দ, কথা দাও ইত্যাদি।

ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কিছু মিউজিক ভিডিওর কাজও করেছেন মিষ্টি সুভাষ। মনের ভেতর একটা ভুবন, ডুবো ডুবো নৌকা, ময়নারে ময়নারে, বিদায় দেন বিদায় দেন, বিয়ার সাজনি সাজ কন্যালো, অল্প বয়সে প্রেম শিখাইয়াসহ বেশ কিছু গানের সঙ্গে মডেল হিসেবে পারফর্ম করেছেন লাস্যময়ী এই মডেল কাম অভিনেত্রী। শোবিজের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র। সব শিল্পীরই শেষ ঠিকানা চলচ্চিত্র।

#]তো চলচ্চিত্রের প্রতি আগ্রত আছে কিনা এমন প্রশ্নের জবাবে অনিন্দ্য সুন্দরী মিষ্টি বলেন, চলচ্চিত্রের প্রতি আগ্রহতো সবারই থাকে। তবে, পরিবেশ পরিস্থিতির কারণে আমার আগ্রহ কমে গেছে। আগে ভালা মানের চলচ্চিত্র নির্মাণ হতো। কিন্তু এখন যে ধরণের চলচ্চিত্র নির্মাণ হচ্ছে সেগুলোতে অভিনয়ের কোন আগ্রহই আমার নেই। তবে, ভালো গল্প ও মানসম্পন্ন চলচ্চিত্র থেকে ডাক পেলে অবশ্যই কাজ করবো। গতানুগতিক নায়িকা হতে আসিনি, অভিনেত্রী হতে এসেছি।

অতএব, অভিনয় করার মতো কোন চলচ্চিত্র পেলে কাজ করবো। একজন ভালো শিল্পী হয়েই দর্শকদের হৃদয়ে বেঁচে থাকতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com