শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

যুক্তরাষ্ট্রের শিকাগো শহর রক্তাক্ত এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ১১ জনের

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ১১.৩৭ এএম
  • ৬২০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের শিকাগো শহর রক্তাক্ত হল । রবিবার রাতে এলোপাথাড়ি গুলিতে গণহত্যার সাক্ষী হল মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহর। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। ঠিক কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিস।

এদিকে এই ঘটনার সময় একটি দুর্ঘটনাও ঘটে। যেভাবে গুলির ঝড় উঠেছিল সেই সময় ৮৩ স্ট্রিটে ট্রাফিক দুর্ঘটনাও ঘটে। শিকাগো শহরের একাধিক রাস্তা বন্ধ করেছে পুলিস।

সূত্রের খবর,  রবিবার রাত ৮ টা ৪৫ মিনিটে একটি কালো রঙের সুভ গাড়ি থেকে আচমকাই গুলি বর্ষণ শুরু হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান এক মহিলা। গুরুতর আহত হন পাঁচ জন। শিকাগো পুলিস জানায় ওই সময় ওখানে গুলি থেকে প্রাণ বাঁচাতে গিয়ে একটি ট্রাফিক দুর্ঘটনাও ঘটে। এরপর মারকোয়েট পার্কেও আট ব্যক্তিকে ঝাঁঝরা করে দেয় হত্যাকারীর এলোপাথাড়ি গুলি।

এই ঘটনার পর পরই ঘটনাস্থলে আসে পুলিস ও দমকল বাহিনী। আটজন ব্যক্তিকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করানো হয়। দমকল কর্মীদের তরফে জানান হয় যে এদের মধ্যে সকলেই প্রাপ্তবয়স্ক, তবে গুরুতর জখম হয়েছেন সকলেই।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তির কথায়, আর্টেসিয়ান মোড়ে একটি মদের দোকানে বেশ ভিড় লক্ষ্য করেছিলেন তিনি। তা স্বাভাবিক ছিল না বলেই তিনি ৯১১-এ ফোন করেন পুলিসকে। কিন্তু পুলিস গুরুত্ব দেয়নি বলেই তাঁর অভিযোগ। এরপর তিনি কাছাকাছি একটি পুলিস স্টেশনেও যান। তিনিও ৯১১-এ ফোনের কথা বলেন বলে জানান ওই স্থানীয়।

অপর এক বাসিন্দা জেসাস আবার্কার কথায়, এই ঘটনার সময় তিনটি বাচ্চাও ছিল ওই ব্লকের কাছে, গুলির আওয়াজে ভয় পেয়ে কোনও ক্রমে প্রাণ বাঁচান তাঁরা। জেসাস বলেন, “আমরা এখানে একদম নিরাপদ বোধ করছি না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com