শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

করোনাভাইরাসের সঙ্গে মানুষের সাক্ষাৎ হয়েছিল ২০ হাজার বছর আগে

  • আপডেট সময় সোমবার, ২৮ জুন, ২০২১, ১১.০৩ এএম
  • ৪৪৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সঙ্গে মানুষের সাক্ষাৎ হয়েছিল ২০ হাজার বছর আগেও। এক গবেষণায় জানা গিয়েছে, এখন যে অঞ্চল পূর্ব এশিয়া হিসেবে পরিচিত, ২০ হাজার বছর আগে সেই অঞ্চলেই মহামারি ডেকে এনেছিল করোনাভাইরাস। এবং এই ‘সাক্ষাৎ’ এতটাই শক্তিশালী ছিল যে তার ছাপ এখনও রয়ে গিয়েছে মানুষের জিনে।

অস্ট্রেলিয়া ও ওয়াশিংটনের এক দল বিজ্ঞানীর এই গবেষণা প্রকাশিত হয়েছে ‘কারেন্ট বায়োলজি’ নামে একটি বিজ্ঞান পত্রিকায়। বিশ্বের ২৬টি জনগোষ্ঠীর ২৫০০ মানুষের জিনের গঠনগত বৈশিষ্ট্য পরীক্ষা করেছেন ওই বিশেষজ্ঞেরা।

দেখা গিয়েছে, মানুষ যে কয়েক হাজার বছর আগেও করোনাভাইরাসের সঙ্গে লড়েছে, বিবর্তনের পরেও সেই ছাপ রয়ে গিয়েছে জিনে। এক গবেষকের কথায়, ‘‘ভাইরাস নিজের ‘কপি’ বা অনুলিপি তৈরি করে সংক্রমণ ছড়ায়। তবে এই কাজ করার জন্য তাদের নিজেদের কাছে কোনও উপায় নেই। এর জন্য কোনও ‘হোস্ট’ বা আধারের উপরে নির্ভর করতে হয় ভাইরাসকে। সেই আধারে প্রবেশ করে সেটির মাধ্যমে নিজেদের অনুলিপি তৈরি করে ভাইরাস।

এ ভাবেই মানুষের কোষকে আধার হিসেবে ব্যবহার করে বিস্তার লাভ করে ভাইরাস এবং ছাপ রেখে যায় জিনে।

গবেষকরা জানান, আধুনিক প্রযুক্তি সেই ‘ছাপ’ আবিষ্কার করে এবং তার ব্যাখ্যা করে প্রমাণ পেয়েছে যে, এর আগেও মানবদেহের সঙ্গে করোনাভাইরাসের ‘পরিচয়’ হয়েছে। জিনের গঠন বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন চিন, জাপান ও ভিয়েতনামের পাঁচটি জনজাতির জিনে করোনার সঙ্গে লড়ার প্রমাণ পাওয়া গিয়েছে। তবে এর থেকে প্রমাণ হয় না এই তিন দেশেই শুধু করোনা ছড়িয়েছিল। বাকি দেশগুলির ক্ষেত্রে প্রয়োজনীয় গবেষণা না হওয়ায় হয়তো প্রমাণ্য তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com