শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ব্রিটেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ

  • আপডেট সময় সোমবার, ২৮ জুন, ২০২১, ১০.৪৭ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

ক্যাবিনেটে নতুন মুখ নন। বড় বড় পদ সামলেছেন। কিন্তু মতভেদের জেরে পদত্যাগ করেছিলেন। আবার পদে বৃত হলেন। রাতারাতি। ব্রিটেন পেল তার নতুন স্বাস্থ্য়মন্ত্রী।

হ্যানকক-এর পদত্যাগের পর ব্রিটেনের নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাজিদ জাভিদ। তিনি অবশ্য দেশটির অর্থমন্ত্রী ছিলেন। গতকাল, শনিবার প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সাজিদ জাভিদের নাম ঘোষণা করা হয়।

গত বছর প্রধানমন্ত্রী বরিস জনসনের ইচ্ছা অনুসারে রাজনৈতিক উপদেষ্টাদের চাকরিচ্যুত করতে রাজি ছিলেন না অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। এই মতানৈক্যের জেরে অর্থ মন্ত্রক থেকে পদত্যাগ করেন তিনি। করোনাভাইরাস সংক্রমণের বাড়াবাড়ির মধ্যেই এবার স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন সাজিদ জাভিদ।

করোনার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খাওয়ার জেরে গতকাল পদত্যাগ করতে বাধ্য হন স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক। তাঁর ওই ছবি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা চলে। দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান হ্যানকক। কিন্তু পরে পদ ছাড়তে বাধ্য হন। লেবার পার্টির পক্ষ থেকে বরিস জনসনের কাছে হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com