শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

প্রেসিডেন্ট বাইডেনের অবকাঠামো বিল নিয়ে উদ্বেগ ও সংশয়

  • আপডেট সময় সোমবার, ২৮ জুন, ২০২১, ১০.৩৫ এএম
  • ৭০৭ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট বাইডেন ও একদল দ্বিদলীয় সেনেটররা, বৃহস্পতিবার আগামী ৮ বছরের জন্য ১.২ ট্রিলিয়ন ডলার অবকাঠামো বিল অনুমোদনের ঘোষণা দিয়েছিলেন, যাকে দ্বিদলীয় এক বিজয় বলে উল্লেখ করা হয়েছিলI তারা দাবি করেছিলেন কেন্দ্রীয় ঘাটতি সম্প্রসারণ না করে।

কংগ্রেস বড় বড় চ্যালেঞ্জের সমাধান দিতে পারে এবং তাদের জন্য এটা ছিল এক স্বর্ণালী মুহূর্তI রিপাবলিকান দলীয় সেনেটর, সুসান কলিন্স এই প্যাকেজ সম্পর্কে বলেন, “আমরা প্যাকেজটির মূল্য, কাজের পরিধি এবং কি করে তা শোধ করা হবে, তিনটি বিষয়েই সম্মত হয়েছি, যা সহজ ছিল না, তবে প্রয়োজনীয় ছিল।

তবে সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দেবার মাত্র কয়েকদিন পরেই, চুক্তিটির প্রতি দ্বিদলীয় সমর্থন কমতে শুরু করেছে। রাজস্ব বিশেষজ্ঞরা পরীক্ষা শেষে অবকাঠামো উদ্যোগের অর্থ প্রদানের হিসেবে-নিকেষকে লোক-দেখানো ও ভাওতাবাজি বলে উল্লেখ করেছেন। তারা জানান কংগ্রেসনাল বাজেট অফিসের সুক্ষ বিশ্লেষণে বিলটি পরিত্যক্ত হতে পারে।

প্রেসিডেন্ট বাইডেনের সমর্থনকারী রিপাবলিকান দলের সদস্যসহ সকল রিপাবলিকান সেনেটররা শুক্রবার, প্রেসিডেন্ট বাইডেনের সংবাদ সম্মেলনে দেয়া মন্তব্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন সমর্থন দেয়ার বিষয়টি তারা পুনর্বিবেচনা করবেন। প্রেসিডেন্ট বাইডেন মন্তব্য করেছিলেন, এই বিলে কোন দলই যা চেয়েছিলো তা পায় নি, এবং সেটাই হোল সমঝোতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com