রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কদমতলী‌তে গ্যাসলাইটার কারখানায় আগুন: ৫ মরদেহ উদ্ধার  ৩৪ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ জুলাই সনদ হওয়া না হওয়া নিয়ে গণভোট বাতিল হওয়া নির্ভর করে না : আইনমন্ত্রী সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল দেশে ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : খন্দকার আব্দুল মুক্তাদির মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

লন্ডনে হাজার হাজার লকডাউন বিরোধী বিক্ষোভকারী মিছিল

  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১, ৬.৪৯ পিএম
  • ৪৯১ বার পড়া হয়েছে

হাজার হাজার লকডাউন বিরোধী বিক্ষোভকারী শনিবার মধ্য লন্ডনে মিছিল করেছে, এ সময় তারা প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের বাসভবন এবং পার্লামেন্ট উভয় ভবনে টেনিসবল নিক্ষেপ করেছে।
ইংল্যান্ডে ২১ জুন থেকে বিধিনিষেধ তুলে নেয়ার কথা ছিল, তবে ভারতীয় ডেল্টা ভেরিয়ান্ট ছড়িয়ে পড়ায় এই ঘোষণা কমপক্ষে চার সপ্তাহ পিছিয়ে দেয়া হয়।
বিক্ষোভকারীরা হাইডপার্ক থেকে অক্সফোর্ড স্ট্রিট হয়ে পার্লামেন্টভবনের দিকে মিছিল করে, তারা পতাকা বহন করে, শিষ দিয়ে চিৎকার করে অবিলম্বে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানায়।
ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলের ডেভন থেকে বিক্ষোভে অংশ নেয়া আইইন ম্যাককাসল্যান্ড বলেন, এই বিক্ষোভে আমার অংশ নেয়ার প্রধান কারণ লকডাউনে আমার স্বাধীনতা ওঅধিকার হরণ করা হচ্ছে।
তিনি বলেন, আমাদের সমবেত হওয়া, ভ্রমণ এবং কাজ করার স্বাধীনতা আছে, বিধিনিষেধ এ সব অধিকার হরণ করছে, আমি সত্যিই সরকারের ওপর বেশ ক্ষুব্ধ; এ জন্য সবাইএখানে এসেছে।
একটি প্ল্যাকার্ডে স্বাস্থ্যমন্ত্রী হ্যানকককে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। শুক্রবার সরকারী অফিসের ভেতরে একজন সহযোগীকে চুম্বন করার সিসিটিভি ফুটেজ প্রকাশের পরে তিনি শিরোনাম হয়ে ওঠেন। এতে তার পদত্যাগের দাবি তোলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com