সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বরিশালে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট

  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১, ৪.০৫ পিএম
  • ৭৭৬ বার পড়া হয়েছে

বরিশালে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীকে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও মোহাম্মদ নোয়াব আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ, সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী বশির আহমেদ, জাহিদ আহাম্মদ ও মোহাম্মদ শফিকুজ্জামান।
বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ আজ  এ রায় ঘোষণা করেন।

আইনজীবী শিশির মনির জানান, সব বিষয় বিচার বিশ্লেষণ এবং চিকিৎসা সনদপত্র অনুসারে কোহিনূর আত্মহত্যা করেছেন বলে প্রতীয়মান হয়। তাই তাঁর স্বামী মোস্তফা সরদার খালাস পেয়েছেন।

স্ত্রী হত্যার দায়ে ২০১৫ সালের ৮ অক্টোবর বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদীব আলী মোস্তফা সরদারকে মৃত্যুদণ্ড দেন।

আইন অনুযায়ী, এ মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পরে আসামিও আপিল করেন।

গৌরনদী উপজেলার কসবা এলাকার বাসিন্দা আসমত আলী সরদারের মেয়ে কোহিনূর বেগমের সঙ্গে একই এলাকার বাসিন্দা হাতেম আলী সরদারের ছেলে মোস্তফা সরদারের বিয়ে হয়। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

জানা যায়, ঘটনার দুই মাস আগে মোস্তফা সরদার একই এলাকার লাল মিয়ার স্ত্রী বুলু বেগমকে বিয়ে করেন। এ নিয়ে মোস্তফা সরদার ও কোহিনূর বেগমের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এ বিয়ের পর থেকে কোহিনূরকে প্রায়ই মারধর করতেন মোস্তফা।

২০১০ সালে কোহিনূর বেগমের বাবা আসমত আলী সরদার পার্শ্ববর্তী বাসিন্দা সরোয়ার পাইকের স্ত্রী হাসি বেগমের মাধ্যমে জানতে পারেন তাঁর মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় তিনি ও স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে কোথাও পাননি। পরে একই বছরের ৪ ফেব্রুয়ারি মোস্তফা সরদারের চৌচালা ঘরের মাচার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কোহিনূরের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিয়ে সন্দেহ হলে কোহিনূর বেগমের বাবা ওইদিনই বাদী হয়ে পরিকল্পিত হত্যার অভিযোগে পাঁচ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। একই বছরের ৩১ মে থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল খলিফা তিন জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোস্তফার দ্বিতীয় স্ত্রী বুলু বেগম ও তাঁর আগের স্বামী লাল মিয়াকে খালাস দেন। এবং অভিযোগ প্রমাণ হওয়ায় মোস্তফা সরদারকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ২০১ ধারায় সাত বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com