শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতের পশ্চিমবঙ্গে বেআইনি অনুপ্রবেশকারীদের বিতারণের নির্দেশ দেওয়া হোক সুপ্রিম কোর্টে মামলা

  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১, ৯.৫২ এএম
  • ৮৪০ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গে বেআইনি অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ থেকে বিতারণের নির্দেশ দেওয়া হোক বলে  শনিবার সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তীর আনা ওই আবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে আগত অন্যান্য অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মিলিয়ে দু’কোটির মতো মানুষ রয়েছে।

এরা শুধু যে জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে তাই নয়, নানা রকম বিপদেরও সৃষ্টি করছে। বিশেষ করে রাজ্যে বিধানসভা নির্বাচনের পরে তা আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। এই জনস্বার্থ মামলায় সর্বোচ্চ আদালতের কাছে আর্জি জানানো হয়েছে, যেন পশ্চিমবঙ্গ সরকারকে এই বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে, আটক করে তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে এদের সীমান্ত পার করে পশ্চিমবঙ্গে পাচার করার পিছনে যে মাফিয়া চক্র কাজ করছে, তাদের সঙ্গে যোগসাজশে দায়ী সরকারি অফিসার, নিরাপত্তা বাহিনীর জওয়ান ও পুলিশ কর্মীদের চিহ্নিত করা এবং তাদের বেআইনিভাবে সংগৃহীত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিতেও আর্জি জানানো হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে তাদের ভোটার সংখ্যা বাড়ানোর জন্য তিন থেকে চার লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ভোটার কার্ড দিয়েছে। ভোটের ইস্তাহারে বিজেপির ঘোষিত প্রতিশ্রুতি ছিল, তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে বেআইনি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com