শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় সিডনির বিভিন্ন এলাকায় লকডাউনের নির্দেশ

  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১, ১০.৫৯ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ নগরী সিডনির মধ্যাঞ্চলীয় চারটি এলাকার বাসিন্দাদের এক সপ্তাহের জন্য বাড়িতে অবস্থান করার নির্দেশ জারি করা হয়েছে। দ্রুত সংক্রামক কোভিড-১৯ রোগের ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকহারে ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে শুক্রবারএমন নির্দেশ দেয়া হয়।
খবরে বলা হয়, চলতি সপ্তাহে বেশ কয়েকজন করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এক্ষেত্রে সিডনি বিমান বন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের একজন ক্রূ’কে কোয়ারেন্টাইন হোটেলে নিয়ে যাওয়ার সময় একজন লিমোজিন চালক আক্রান্ত হয়েছে বলে জানা যায়।
ওই অঞ্চলে গুচ্ছ আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়ানোর পর শুক্রবার মধ্যরাত  থেকে লকডাউনের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, কোভিড-১৯ রোগ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বিশ্বের অধিক সফল দেশ গুলোর মধ্যে অস্ট্রেলিয়া রয়েছে। দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত মাত্র ৩০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং ৯১০ জন প্রাণ হারিয়েছে।

খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com