সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

আমেরিকায় গ্রিন কার্ড নিয়ে ট্রাম্পের নীতির বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ৩.০৯ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করে যে সব সংস্থা, তাদের মধ্যে কয়েকটি মামলা করেছে ওই নীতির বিরুদ্ধে। খাদ্য এবং স্বাস্থ্য ক্ষেত্রে যাঁদের সরকারি সাহায্য প্রয়োজন, এমন গ্রিন কার্ড আবেদনকারীদের উপরে কিছু নয়া বিধিনিষেধ চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। তার বিরুদ্ধেই সরব হয়েছে ওই সংস্থাগুলি।

 তারা বলেছে, নয়া নিয়ম বৈষম্যমূলক। সংস্থাগুলির মতে, অনথিভুক্ত ব্যক্তিদের উপরে (সাধারণত যাঁরা স্বনির্ভর) এই নিয়ম অন্যায্য বোঝা তৈরি করবে। কারণ এই ব্যক্তি বা তাঁদের পরিবার যদি কখনও কোনও সরকারি সুবিধা নিয়ে থাকেন, তা হলে তাঁদের গ্রিন কার্ড দেওয়া হবে না। এই নয়া নিয়ম যাতে হোমল্যান্ড সিকিউরিটি দফতর এখনই কার্যকর করতে না-পারে, তার জন্য ইতিমধ্যেই নিউ ইয়র্ক, ক্যালিফর্নিয়া, ওয়াশিংটন, ইলিনয় এবং মেরিল্যান্ডের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট নির্দেশ জারি করেছে।
 বৃহস্পতিবার দায়ের হওয়া নয়া মামলায় বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অক্টোবরের ডিক্রি নিয়ে বিদেশ দফতর যেন এখনই না-এগোতে পারে। এই মামলায় যুক্ত আইনজীবী সুজান ওয়েলবার বলেছেন, স্বল্প বেতনের অ-শ্বেতাঙ্গ অভিবাসীরা যাতে ফের পরিবারের সঙ্গে জুড়তে না-পারেন এবং গ্রিন কার্ড না-পান, তার জন্যই নতুন নিয়মগুলো তৈরি করা হয়েছে। তাই এর বিরুদ্ধে মামলা করেছি আমরা।’’ এই সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের যে তিনটি বিধিনিষেধ রয়েছে, তার তিনটিই বন্ধ করতে চান মামলার পক্ষে সওয়ালকারীরা। তাঁরা বলেন, ‘‘আমাদের মক্কেলরা আমেরিকায় তাঁদের পরিবারের সঙ্গে যাতে জীবন কাটাতে না-পারেন, তার জন্য  ট্রাম্প প্রশাসন নিয়মের একটা অদৃশ্য প্রাচীর গড়ে তুলতে চায়। সেটাই রুখতে চাই আমরা।ট্রাম্প প্রশাসন কড়াকড়ি শুরু করেছে এইচ১বি ভিসা নিয়েও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com