বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেবীদ্বারে ইউএনও’র ছেলের জন্মদিনে এসে পানিতে ডুবে শ্যালকের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১, ১০.০৫ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

এ আর আহমেদ হোসাইন ( দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি: দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান’র ছেলের জন্মদিনে বেড়াতে এসে পানিতে ডুবে শ্যালক মাজহারুল আলম স্নিগ্ধ(২৫)’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার সকাল ১২টায় বন্ধুদের সাথে দেবীদ্বার উপজেলা পরিষদ পুকুরে নৌকায় চড়ে গোসল করতে যেয়ে অ-ঠাঁই পানিতে নেমে সাতার না জানা স্নিগ্ধ পানির নিচে তলিয়ে যায়, তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বেলা ২টায় তাকে মৃত ঘোষণা করেন।

মাজহারুল আলম স্নিগ্ধ(২৫) রংপুরের বদরগঞ্জ উপজেলার প্রমানিকপাড়া’র হারুন-অর-রশিদ’র পুত্র। সে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান’র মামা শ্বশুরের ছেলে। গত ২৩ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার ছেলের জেহরন’(৪)র তৃতীয় জন্মদিনে দাওয়াতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নাস্তা খেয়ে স্নিগ্ধসহ তার তিন বন্ধু মিলে উপজেলা পরিষদ পুকুরে নৌকা চড়ে গোসল করতে নেমে সাতার না জানার কারনে গভীর পানিতে তলিয়ে যায়। অন্য দুই বন্ধু উপরে উঠতে পারলেও পুকুরের গভীরতার কারনে স্নিগ্ধ তলিয়ে আর উঠতে পারেনি। স্থানীয়রা প্রায় ১৫ মিনিট খোঁজাখুঁজি করে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ডাঃ মঞ্জুর আলম সহ কর্তব্যরত অন্যান্য চিকিৎসকগন অনেক চেষ্টার পর বেলা ২টায় তাকে মৃত; ঘোষণা করা হয়।

ওই ঘটনায় উপজেলা সদরে শোকের ছায়া নেমে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান ও তার শোকার্ত পরিবারের কারোর সাথেই কথা বলা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com