বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় করোনায় নতুন ২ জনের মৃত্যু আর শনাক্ত ২২১জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ৬.৪৫ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ করোনার সংক্রমণ ঠেকাতে নওগাঁয় চলমান বিশেষ বিধিনিষেধের মধ্যেই বেড়ে চলেছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৭৮৮টি নমুনা পরীক্ষা করে ২২১ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় নমুনা পরীক্ষায় মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ৯৫৭। শনাক্তের হার ২৮ দশমিক ৪ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে ০২ জনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ওই দুই ব্যক্তি জেলার বদলগাছি উপজেলা ও নওগাঁ পৌরসভার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ৭০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২২১ জন জেলায় দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে গত রোববার ৭২৯ জনের নমুনা পরীক্ষায় ২৩০ জনের করোনা শনাক্ত হয়।

শনাক্তের হার ৩১ দশমিক ৪৫ শতাংশ। জেলায় এই ২৪ ঘন্টায় উপজেলা ভিত্তিক শনাক্তের সংখ্যা সদর উপজেলায় ৭৫ জন, রানীনগর উপজেলায় ১১ জন, আত্রাই উপজেলায় ৩ জন, মহাদেবপুর উপজেলায় ৩২ জন, বদলগাছি উপজেলায় ৫ জন, মান্দা উপজেলায় ১৪ জন, পত্নীতলা উপজেলায় ১৬জন ধামইরহাট উপজেলায় ১৪ জন, সাপাহার উপজেলায় ১৩ জন, পোরশা উপজেলায় ১৩ জন এবং নিয়ামতপুর উপজেলায় ২৫জন। গত ২৪ ঘন্টায় জেলায় হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৩৮১ ব্যক্তিকে।

এ পর্যন্ত মোট কোয়ারেনটাইনে নেয়া হয় ২৫ হাজার ৬শ ৯ জন। এ সময় কোয়রেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১২৯ জন এবং এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৯শ ৬৪ জন। করোনার সংক্রমণ রোধে ৩ জুন থেকে নওগাঁ জেলার কয়েকটি উপজেলায় সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করা হয়।

এ লকডাউন শেষে পুরো জেলায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়। স্থানীয় প্রশাসনের জারি করা বিধিনিষেধ এখনো চলছে এ জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, লকডাউন ও বিধিনিষেধের মধ্যেই জেলায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়া খুবই উদ্বেগের বিষয়। মানুষের অসচেতনতার কারণেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে। সবাই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com