শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

স্পেনের জেলের ভিতর আত্মহত্যা করলেন অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নির্মাতা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ৩.১০ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

স্পেনের জেলের ভিতর আত্মহত্যা করলেন অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নির্মাতা জন ম্যাকাফি। বুধবার স্পেনের একটি আদালত কর ফাঁকি দেওয়ার অভিযোগে তাঁকে আমেরিকায় প্রত্যার্পণের অনুমতি দেয়। এর কয়েক ঘণ্টা পরই বার্সেলোনার জেল থেকে ম্যাকাফির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্পেনের বিচার বিভাগ বলেছে, জেলের চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি।

গত বছরের অক্টোবরে ম্যাকাফিকে বার্সেলোনা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল। সেই থেকেই তিনি জেলবন্দি ছিলেন। ৭৫ বছরের ম্যাকাফি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের একজন পথিকৃৎ। তিনি আটের দশকে তাঁর নামে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আনেন। কর ফাঁকির অভিযোগে টেনেসিতে তাঁকে অভিযুক্ত করা হয়েছিল।

নিউ ইয়র্কের একটি ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির মামলাতেও তাঁকে অভিযুক্ত করা হয়েছিল। বুধবার স্পেনের উচ্চ আদালত ম্যাকাফিকে আমেরিকায় প্রত্যার্পণে অনুমতি দেয়। ম্যাকাফির আইনজীবী জাভিয়ের ভিল্লালবা বলেছেন, ‘‘নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এখনও সুযোগ পেতেন ম্যাকাফি। এটা একটা নিষ্ঠুর ব্যবস্থার ফলাফল। ওঁকে এত দিন জেলে রাখার কোনও কারণ ছিল না।

কর ফাঁকি ছাড়াও জন ম্যাকাফির বিরুদ্ধে নানা দেশে অনেক অভিযোগ ছিল। প্রতিবেশীকে খুনের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। গ্রেফতারি এড়াতে তিনি আমেরিকা ছেড়ে পালিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com