শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

স্মারক হিসেবে ১০ লাখ কপি ছেপে চিরতরে বন্ধ হয়ে গেল হংকংয়ের প্রখ্যাত সংবাদপত্র Apple Daily

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ২.১৮ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার শেষবারের মতো পাঠকের হাতে পৌঁছল একটি সংবাদপত্র।বৃহস্পতিবার তাদের অন্তিম সংস্করণ। আগামি কাল শুক্রবার থেকে আর কোনও সংস্করণ প্রকাশিত হবে না কাগজটির।

কাগজটির নাম Apple Daily। হংকংয়ের অত্যন্ত পরিচিত ও প্রখ্যাত এক সংবাদপত্র।  বৃহস্পতিবারই কাগজটির শেষ মুদ্রিত সংস্করণ প্রকাশিত হল। সে দেশের সংবাদমাধ্যম সংগঠন Hong Kong Free Press তাদের ওয়েবসাইটে জানিয়েছে, স্মারক সংস্করণ হিসেবে ১০ লক্ষ কপি ছাপা হয়েছে ।

প্রিন্ট মিডিয়ার দিন শেষ হয়ে যাচ্ছে বলে অনেকদিন ধরেই এক শ্রেণির মানুষ ধুয়ো তুলে আসছে। যদিও আদতে আজও বহু মানুষ সংবাদপত্রপ্রেমী হিসেবে সাগ্রহে তুলে ধরেন নিজেদের। তবুও ডিজিটাল মিডিয়ার উত্থান ও রমরমার যুগে অনেকে এ-ও মনে করেন যে, ছাপা কাগজের দিন সত্যিই শেষ হয়ে আসছে। কিন্তু Apple Daily-র ক্ষেত্রে তেমন কিছু ঘটেনি। জানা গিয়েছে, প্রশাসনিক রোষের জন্যেই এটি বন্ধ করে দিতে বাধ্য হল এর প্রকাশনা সংস্থা।

হংকংয়ের সব থেকে বড় গণতন্ত্রকামী সংবাদপত্র বন্ধ হয়ে যাওয়ায় ব্রিটেনের (UK)  মন্ত্রী Dominic Raab মন্তব্য করেন– হংকংয়ের মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বিপুল আঘাত।

চিনের জিনপিং এবং হংকংয়ের ক্যারি লাম প্রশাসনের সমালোচনার ক্ষেত্রে হংকংয়ের এই ট্যাবলয়েডটিই ছিল সব থেকে জোরালো (a leading critic)। একাধিক বার প্রশাসনের রোষে পড়েছে সংবাদপত্রটি। ‘জাতীয় সুরক্ষা আইন’ (national security law) ভাঙছে কাগজটি, এই অভিযোগ তুলে গত সপ্তাহেও একাধিকবার সংবাদপত্রটির দফতরে হানা দিয়েছে হংকং পুলিশ। আটক করা হয়েছে এর প্রধান সম্পাদক-সহ পাঁচ শীর্ষকর্তাকে। এ ছাড়াও, সংস্থার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর।

সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের কর্মীদের নিরাপত্তার কথা ভেবে আমরা আজ (বুধবার) মধ্যরাত থেকে সব কাজকর্ম বন্ধ করে দিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com