মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লক্ষ্মীপুরে চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের মাঝে হাঁস মুরগী ও ভেঁড়া বিতরন

  • আপডেট সময় বুধবার, ২৩ জুন, ২০২১, ৬.৪৫ পিএম
  • ৮৭৬ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ উপকূলীয় চরাঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়নের অংশ হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে বুধবার সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস ও হাঁসের খাদ্য বিতরণ করা হয়। ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হাঁস ও হাঁসের খাদ্য বিতরণ কার্যক্রম পিছিয়ে পড়া, অনুন্নত, দরিদ্র পরিবারে ২০টি হাঁস ও হাঁসের খাদ্য বিতরণ করেন জেলা প্রাণিসম্পদ দপ্তর। স্থানীয় চেয়ারম্যান সাইফুল হাসান রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ যোবায়ের হোসেন। সুবিধাভোগীদের মধ্যে সালেহা বেগম, শিরিন আক্তার, জাহানারা বেগম, রওশন আরা বেগম, আয়েশা আক্তার, খোদেজা বেগম, রাবেয়া বেগম ও ফিরোজা বেগম প্রত্যেকে ২০টি হাঁস পেয়ে খুশি হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোয়া করেছেন তারা। এ প্রতিবেদককে উদ্দেশ্য করে আরো বলেন- ‘আমরা গরীব মানুষ, কষ্টে দিনাতিপাত করি, প্রধানমন্ত্রীর দেয়া হাঁস ও হাঁসের খাদ্য পেয়ে আমাদের জীবন জীবিকা কিছুটা হলেও সহায় হবে। আল্লাহ শেখ হাসিনাকে ভাল রাখুক।’ বাড়ী যেতে যেতে এরকম প্রত্যেক সুবিধাভোগীই দোয়া করতে দেখা গেছে। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার যোবায়ের হোসেন বলেন-‘উপকূলীয় চরাঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়নের আওতায় ২৫০টি পরিবারের প্রত্যেককে ২০ করে মুরগি, ১৫০টি পরিবারকে ২০টি করে হাঁস ও হাঁসের খাদ্য এবং ১০০টি পরিবারের মাঝে ৩টি করে ভেঁড়া দেয়া হয়। সে সাথে হাঁস-মুরগি ও ভেঁড়ার খাদ্য, থাকার ঘর, ঔষধপত্র দেয়া হয়েছে। এতে করে চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা মিটিয়ে অতিরিক্ত ডিম ও মাংস বিক্রি করে প্রান্তিক জনগোষ্ঠী আর্থিকভাবে লাভবান হবে ও দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারবে।’ সভাপতির বক্তব্যে সাইফুল হাসান রনি বলেন-‘দেশকে দারিদ্রমুক্ত করতে প্রধানমন্ত্রীর অনন্য প্রচেষ্টা হিসেবে উপকূলীয় অঞ্চলে তিনটি ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হাঁস-মুরগি ও ভেঁড়া বিতরণ করে আসছে। এর ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দারিদ্রতার দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে পারবে প্রান্তিক জনগোষ্ঠী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com