শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

উড়ন্ত ‘ইউএফও’নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধানের নামবে নাসা

  • আপডেট সময় বুধবার, ২৩ জুন, ২০২১, ৩.৪০ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

আকাশে হঠাৎ হঠাৎ দেখা মেলে বলে দু’দশক ধরে পৃথিবীর নানা প্রান্তে শোনা যাচ্ছিল সেই উড়ন্ত ‘ইউএফও’ (‘আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট’ বা ‘ইউএফও’)-কে আর ‘আজগুবি’ বলে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে না আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেগুলি আদতে কী জিনিস বা আদৌ মানুষের কল্পনা কি না, এ বার তার বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানে নামবে নাসা।

নাসার বিজ্ঞানীদের এই নির্দেশ দিয়েছেন সংস্থার প্রধান বিল নেলসন। গত মাসেই নাসা প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

নেলসন বলেছেন, “দায়িত্ব নেওয়ার পর আমি নাসার বিজ্ঞানীদের বলেছি, উড়ন্ত ‘ইউএফও’ আদতে কী জিনিস, তা বৈজ্ঞানিক ভাবে জানা, বোঝার চেষ্টা করা হোক। নামা হোক বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানে। যাতে এই জিনিসটি সম্পর্কে আমাদের ধোঁয়াশা কাটে।

নাসা প্রধান এ-ও বলেছেন, “আমরা সকলেই বাস্তবটা জানতে চাই। চাই এ ব্যাপারে সব রকমের সন্দেহ, সংশয়, রটনা দূর হোক। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি সম্পর্কে সকলের ধারণা জন্মাক।

গত দু’দশক ধরেই আমেরিকার নৌ ও বিমানবাহিনীর পাইলটরা বিভিন্ন সময়ে আকাশে নানা ধরনের উড়ন্ত ‘ইউএফও’ দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন। তাঁরা সেগুলির ছবি তুলেছেন বলেও জানিয়েছেন। যদিও বিজ্ঞানীমহলের একাংশ সেই দাবিকে এত দিন তেমন গুরুত্ব দিতে রাজি হননি। নাসাও কোনও তদন্তে নামেনি।

কিন্তু সম্প্রতি পেন্টাগনকে কংগ্রেসে এ ব্যাপারে আনক্লাসিফায়েড ফাইলগুলি পেশ করার প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে। এই মাসের শেষাশেষি সেগুলি জমা পড়ার কথা আমেরিকার কংগ্রেসে।

এই পরিস্থিতিতে নাসা প্রধানের নির্দেশও যথেষ্টই ইঙ্গিতপূর্ণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com