বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে ‘আমরা করব জয়’ এর প্রচারণা ও মাস্ক বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১, ৯.১২ পিএম
  • ৩৫৪ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; ভারতের সীমান্ত ঘেঁষা দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অরাজনৈতিক সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডমূলক সংগঠন ‘আমরা করব জয়’ এর উদ্যেগে ফের সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

‘মাস্ক পরি, নিজে বাঁচি অন্যকে বাঁচাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আজ দুপুর ১২টায় পৌর এলাকার ব্যস্ততম সড়ক নিমতলা মোড়ে অবস্থান নিয়ে সচেতনতামূলক প্রচারণা ও রিকশা-ভ্যান, অটোরিকশা, সিএনজি চালক-যাত্রী, পথচারী, সাইকেল-মোটরসাইকেল আরোহী, বিভিন্ন দোকানীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ৪ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা করব জয়’ সংগঠনের প্রতিষ্ঠাতা প্লাবন শুভ, সোহেল রানা, মিনহাজ উদ্দিন স্বজল, জাকিরুল ইসলাম জাকির, শাহারিয়ার আসিফ দিনার, আমিনুল ইসলাম, শর্মিলী ছন্দা, মাহফুজা রহমান সিমা, তন্ময় সরকার, ফুলবাড়ী প্রেসক্লাবের প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী প্রমুখ।
‘আমরা করব জয়’ সংগঠনের প্রতিষ্ঠাতা প্লাবন শুভ ও সোহেল রানা বলেন, ভারতের সীমান্ত ঘেঁষা ফুলবাড়ী উপজেলায় হঠাৎ করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দিনদিন করোনাভাইরাসের শনাক্ত ও মৃত্যুর হার বাড়ছে। কিন্তু তারপরেও কেউ-ই সচেতন হচ্ছেন না। স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা ৬০ শতাংশ মানুষের মুখেই মাস্ক নেই। কারো কারো কাছে মাস্ক থাকলেও তা থাকছে পকেটে কিংবা মুখের নিতে ঝুলানো। আমরা করব জয় সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই এই মহামারী করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করাসহ মাস্ক বিতরণ কর্মসূচি চালিয়ে আসছে। মানুষ যদি এখনো সচেতন না হয় তবে, পরিস্থিতি আরো ভয়ানক রূপ ধারণ করবে। চোখের সামনের ঠিক ভারতের মতো করেই আপনজনরা মারা যাবে কিন্তু তখন করার কিছুই থাকবে না।

তারা আরো বলেন, ‘যারা এখনো এই ভাইরাসকে অবহেলা করছেন তাদের কাছে অনুরোধ আপনারা সচেতন হোন। আপনি সচেতন হলে আপনি বাঁচবেন পাশাপাশি আপনার পরিবার-পরিজনরা আপনার থেকে সুরক্ষিত থাকবে। মানুষকে সচেতন করতে আমাদের সচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com