বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত বাংলাদেশি ১ লাখ কর্মী নেওয়ার প্রস্তাবে সম্মত রাশিয়া অনার্সে বাংলা-ইতিহাসের মতো মৌলিক বিষয় বাদের পরিকল্পনা নেই :শিক্ষামন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় খেলা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে :যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে সীমান্ত সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে শূন্যরেখায় আটকে থাকা সব নাগরিককে ফিরিয়ে নিয়েছে ভারত নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতালকে ২ দিনের সময় দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

ভাটারা এলাকা থেকে ১১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ১০.১৭ পিএম
  • ৭৫৯ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ১১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিন (র‌্যাব-১) এর সদস্যরা।
আটককৃত ওই মাদক ব্যবসায়ীর নাম মো. নাজমুল আলম (৩২)।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভুঁইয়া বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, আজ শুক্রবার সকালে রাজধানীর ভাটারা থানাধীন প্রগতি স্মরণিস্থ যমুনা ফিউচার পার্কের সামনে থেকে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১।
র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার এএসপি মো. কামারুজ্জামান জানান, র‌্যাবের হাতে আটক মো. নাজমুল আলম সংঘবদ্ধ মাদক চোরাকারবারি চক্রের একজন সক্রিয় সদস্য। এই চক্রের সদস্যরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় নদী পথে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসে। এরপর তারা কৌশলে বিভিন্ন পরিবহনে করে ইয়াবা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com