এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি: সাংবাকিরা সমাজের দর্পণ, গনতন্ত্রের চোখ, তাই সাংবাদিকদের সত্য প্রকাশে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেনে আরো বেশী অঙ্গীকারাবদ্ধ হতে হবে। আ’লীগ কুমিল্লা উত্তর জেলা সাধারন সম্পাদক রোশন আলী মাষ্টারের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে রোববার দুপুরে ফতেহাবাদ ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক কামরুজ্জামান মাসুদ’র উদ্যোগে খলিলপুর ইউনিয়ন কার্যালয়ের সামনে আয়োজিত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা ওই বক্তব্য তুলে ধরেন। বক্তারা বলেন, দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের সৈয়দপুর গ্রামের শতবর্ষি একমাত্র খেলার মাঠ ও কৃষি উৎপাদন এবং মৎস আহরণ ও পানি নিষ্কাষনের খাল ভরাট করে আশ্রয়ন প্রকল্পের আওতাধীন আবাসন নির্মানের উদ্যোগ নেয়ার প্রতিবাদের ৮ গ্রামের অধিবাসীদের মধ্যে বিক্ষোভ, প্রতিবাদের ঝর উঠে। ওই খেলার মাঠ ও খাল রক্ষায় স্থানীয়দের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ পত্র দাখিল, বিক্ষোভ- সমাবেশ, মানব বন্ধন শুরু করে।

এ উদ্ভট পরিস্থিতি নিরসনে এবং স্থানীয়দের শান্ত করতে গত ৪ জুন উপজেলার রাজামেহার ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী রোশন আলী মাষ্টার। ওই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহীত করতে একটি বিশেষ মহলের প্ররোচনায় গত ৬জুন জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় “প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্প; দেবীদ্বারে জেলা আ’লীগ সাধারন সম্পাদকের বাধায় কাজ বন্ধ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বক্তারা আরো বলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মো. রোশন আলী মাষ্টারকে হেয় প্রতিপন্ন করতেই তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হয়। উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউনিয়ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ, ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ হুমায়ুন কবির ডিলার, ইউনিয়ন ১নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম, ইউনিয়ন ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মহসিন টেইলার, আবুল হোসেন ভূঁইয়া, মোস্তফা কামাল সোহেল প্রমূখ।