সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

আজ থেকে অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালে স্বাভাবিক বিচার কার্যক্রম চলবে

  • আপডেট সময় রবিবার, ২০ জুন, ২০২১, ৭.২০ পিএম
  • ৭৬৩ বার পড়া হয়েছে

দেশের অধঃস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহে শারীরিক উপস্থিতিতে আজ রোববার থেকে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।
সুপ্রিমকোর্ট প্রশাসন এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুপ্রিমকোটের্র মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে এ কথা জানান।
তবে বিজ্ঞপ্তি বলা হয়, স্থানীয় প্রশাসন কোনো জেলা সদর বা মহানগরে করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) রোগের বিস্তার রোধে চলাচলে বিধিনিষেধ জারি করলে সংশ্লি¬ষ্ট জেলার বা মহানগরের দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও জরুরি দরখাস্ত শুনানি করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দেওয়ানি ও ফৌজদারি মামলায় যে ক্ষেত্রে আদালতে পক্ষগণের উপস্থিতির আবশ্যকতা নেই, সে ক্ষেত্রে পক্ষগণের পরিবর্তে সংশ্লিষ্ট আইনজীবী আদালতে হাজিরা দাখিল করবেন। জামিন শুনানি এবং আমলি আদালতে ধার্য তারিখে হাজিরার জন্য কারাগারে থাকা অভিযুক্ত ব্যক্তিকে প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে আদালত প্রাঙ্গণে বা এজলাসকক্ষে হাজির করার আবশ্যকতা নেই।
বিজ্ঞপ্তি বলা হয়, আদালতের বিচারিক কর্মঘণ্টার প্রথম ভাগে (সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া একটা) সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক, আপিল, রিভিশন ও রিভিউ শুনানি এবং দ্বিতীয় ভাগে (বেলা দুইটা থেকে বিকেল সাড়ে চারটা) জামিন সংক্রান্ত বিবিধ মামলা, জামিনের দরখাস্ত ও অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তসহ অন্যান্য দরখাস্ত শুনানি হবে।
বিচারিক কার্যক্রম পরিচালনা কালে আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে ইতোপূর্বে দেয়া হাইকোর্ট বিভাগের নির্দেশনা প্রতিপালনে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিস্তারিত ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com