সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২০৮ জনের বিপরীতে ৫৩ জন এবং আরটিপিসিআর থেকে ৫২১ জনের নমুনার বিপরীতে ১৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলায় এই ২৪ ঘন্টায় উপজেলা ভিত্তিক শনাক্তের সংখ্যা সদর উপজেলায় ৭৯ জন, রানীনগর উপজেলায় ১০ জন, আত্রাই উপজেলায় ৭ জন, মহাদেবপুর উপজেলায় ২১ জন, বদলগাছী উপজেলায় ১৯ জন, মান্দা উপজেলায় ২২ জন, পত্নীতলা উপজেলায় ১৭ জন, ধামইরহাট উপজেলায় ১০ জন, নিয়ামতপুর উপজেলায় ২০ জন, সাপাহার উপজেলায় ১৫ জন এবং পোরশা উপজেলায় ১০জন।
এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩শ ১ জন। গত ২৪ ঘন্টায় জেলায় হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ২৫৩ ব্যক্তিকে। এ পর্যন্ত মোট কোয়ারেনটাইনে নেয়া হয় ২৫ হাজার ২শ ৯৯ জন। এ সময় কোয়রেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫ জন এবং এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২২ হাজার ৩শ ৮৯ জন । নওগাঁ জেলা সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ বলেন, নতুন ২৩০ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট ৩ হাজার ৫৬২ জনের করোনা পজেটিভ এসেছে।
আর জেলায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩২৭ জন। নতুন শনাক্তের হার ৩১.৫৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে জেলার মহাদেবপুর উপজেলার এক জনের মৃত্যু হওয়ায় জেলায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬১ জনে। করোনা পরীক্ষার হার বৃদ্ধি পাওয়ায় শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে বলে জানান স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা ডাঃ এবিএম আবু হানিফ।