সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

চুরি করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু, চেয়ারম্যানকে জড়িয়ে হত্যা মামলা!

  • আপডেট সময় রবিবার, ২০ জুন, ২০২১, ৭.০৩ পিএম
  • ৭৫২ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ
চুরি করতে গিয়ে জনতার হাতে গণপিটুনিতে আহত চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে আবদুস শহীদ নামের একজনের মৃত্যুকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদরের চর রমনী মোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়ালকে জড়িয়ে মামলা দিয়ে হয়রানি করছে বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, ১৪ জুন সোমবার রমনী মোহন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আব্দুল হক লাড়ির ঘরে চুরির সময় একই এলাকার আব্দুস শহীদকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা।
খবর পেয়ে আবদুস শহীদের স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন কর্মরত চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুস শহীদের মৃত্যু হয়।
এ ঘটনায় আবদুস শহীদের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও ১৫ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এতে চর রমণীমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল ও তার ছেলে আবু সুফিয়ানকে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানিয়েছেন যে, চেয়ারম্যানের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘায়েল করার জন্য একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তাকে নানাভাবে হেস্তনেস্ত করার জন্য উঠেপড়ে লেগেছে। এই হত্যা মামলায় তাকে জড়িয়ে সেটি প্রমাণ করছে তারা।
এ বিষয়ে লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এইচ এম কামরুজ্জামান বলেন -‘ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com