সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁর রাণীনগরে মায়ের অভিযোগে মাদকসেবী ছেলের কারাদন্ড

  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১, ৮.২২ পিএম
  • ৩৭৭ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মায়ের অভিযোগে মাদকসেবী ছেলে তানজিন হোসেন (৩৫) কে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে তানজিনকে কারাদন্ড প্রদান করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সুশান্ত কুমার মাহাতো। এদিন রাতেই তানজিন হোসেনকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের মহাতাব আলীর ছেলে তানজিন হোসেন (৩৫) দীর্ঘদিন যাবত মাদক সেবন করেন এবং টাকা-পয়সার জন্য বাবা-মায়ের উপর অত্যাচার করে আসছিলো। ছেলের অত্যাচার সইতে না পেরে শুক্রবার সকালে তানজিনের মা তহমিনা খাতুন বাড়ি থেকে পালিয়ে তার বাবার বাড়ি রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামে চলে আসেন। এদিন তানজিন হোসেন তার নানার বাড়িতে এসে নেশার টাকার জন্য মায়ের উপর অত্যাচার করছেন এমন অভিযোগ তানজিনের মা তহমিনা খাতুন শুক্রবার সন্ধ্যায় রাণীনগর থানা পুলিশকে জানায়। মায়ের অভিযোগের প্রেক্ষিতে মাদকসেবী ছেলে তানজিনকে আটক করে থানা পুলিশ। রাতেই মাদকসেবী তানজিনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তানজিন হোসেনকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্টেট। পুলিশ আরো জানায়, এছাড়া মাদক বিক্রি ও মাদক সেবনের অপরাধে শুক্রবার রাতে রাণীনগর উপজেলার সদরের রেল স্ট্রেশন এলাকার রেজাউল কাজী লুক্কার ছেলে ১৪ মামলার আসমি সজিব কাজী (৩৩) কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, মায়ের অভিযোগের প্রেক্ষিতে মাদকসেবী ছেলে তানজিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্টেট তানজিনকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া মাদক বিক্রি ও মাদক সেবনের অপরাধে সজিব কাজীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাতেই কারাদন্ডপ্রাপ্ত দুইজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com