বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নয় নিষিদ্ধ প্রয়োজন : মোমিন মেহেদী

  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুন, ২০২১, ৪.৫০ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সামাজিক অবক্ষয়রোধে মদসহ সকল মাদকদ্রব্য নিষিদ্ধের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নয় নিষিদ্ধ প্রয়োজন। আর তাই চাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিবর্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিশন গঠন করা হোক।

১৮ জুন শুক্রবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মদসহ সকল মাদকদ্রব্য নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন। সমাবেশে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, অভিনেত্রী শ্রুতি খান, কেন্দ্রীয় সদস্য জোবায়ের মাতুব্বর, ইভানা শাহীন, মহিদুল মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।

মোমিন মেহেদী এসময় আরো বলেন, নতুন প্রজন্ম মাদকের কড়ালগ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। ছাত্র-যুব-জনতা তাদের সুন্দর ভবিষ্যৎকে মাদকের কারণে অনিশ্চিয়তার দিকে নিয়ে যাচ্ছে কেবলমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কিছু দুর্নীতিবাজ ব্যক্তিদের আশ্রয়ে প্রশ্রয়ে। বিশে^র ১৫ টি দেশে মদ নিষিদ্ধ থাকার তালিকায় বাংলাদেশ থাকলেও, অহরহ বেচাকেনা হচ্ছে, লাইসেন্স-এর নামে ধনিকশ্রেণিকে উশৃঙ্খল করে তুলছে প্রশাসনের একটি অংশ। এই অবস্থা থেকে উত্তরণে মদসহ সকল মাদকদ্রব্য বেচাকেনা নিষিদ্ধ করাটা সময়ের দাবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com