বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রুহিয়ায় অটোচার্জার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় ১জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুন, ২০২১, ৩.৫২ পিএম
  • ৮৮১ বার পড়া হয়েছে
 মোঃমনসুর আলী,রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রুহিয়ায় অটোচার্জার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ভুপাল রায় (৫০) নামে ১জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭জুন) দুপুর রুহিয়া থানাধীন ঢোলারহাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ভুপাল রায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার পাল্টা পাড়া গ্রামের মৃত প্রমোত রায়ের ছেলে। জানা যায়, মোটরসাইকেল চালক গোপাল আরোহীর ভুপাল রায় আকচা ইউনিয়নের বলদিয়া বাজারে হালখাতার দাওয়াত খেয়ে বাসায় দিকে রওনা দিলে পথিমধ্যে ঢোলারহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন রুহিয়া থেকে ঠাকুরগাঁওগামী একটি অটোচার্জারের সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে রাস্তায় পরে যায়।
এমন সময় ঠাকুরগাঁও থেকে রুহিয়া গামী একটি ট্রাক দ্রুত গতিতে আসতে গিয়ে মোটরসাইকেল আরোগীর মাথার উপর দিয়ে চালিয়ে দেয়।
ঘটনা স্থানে মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং মোটরসাইকেল চালক গোপাল অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যায়। নিউজ করা পর্যন্ত অটোচার্জারের ড্রাইভার ও ট্রাকটির কোন অনুসন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, মোটরসাইকেল যোগে আটোয়ারী হতে পুরাতন ঠাকুরগাঁও যাওয়ার সময় ঢোলারহাট ইউনিয়ন পরিষদের ২ শত গজ উত্তরে মোটরসাইকেল সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মাথা থেতলে যায় এবং তার মৃত্যু হয়।
তবে মোটরসাইকেল ড্রাইভার অক্ষত অবস্থায় বেচে যায়। ঘাতক ট্রাকটিকে ধরতে সক্ষম হইনি তবে ট্রাকটিকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com