মাহমুদুর রহমান ( তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:: শিশু ও নারীর উন্নয়ন শীর্ষক একটি কর্মশালায় বক্তারা বলেছেন, নারীর অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষা করতে সুশীল সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। শিশু ও নারীর উন্নয়নে সরকারী পদক্ষেপ শিশু শ্রম ও বাল্য বিয়ে রোধ, নারী নির্যাতন ও সামাজিক ব্যাধী মাদকের বিরুদ্ধে নাগরিক সমাজকে সোচ্চারিত হওয়ার আহ্বান জানানো হয়।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত শিশু ও নারীর সচেতনমূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় বর্গের একদিনের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন। বিশেষ অতিথি জেলার সিনিয়র তথ্য অফিসার মোঃরোস্তম আলী, সহকারী তথ্য অফিসার পাবেল দাস, ভাঙ্গা সরকারী কেএম কলেজের সাবেক প্রফেসর এমএ ওয়াজেদ।