বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

“ময়ূরপঙ্খী”র উদ্যোগে ফরিদপুরে বৃক্ষরোপণ ও মাস্ক প্রদান

  • আপডেট সময় বুধবার, ১৬ জুন, ২০২১, ৪.০২ পিএম
  • ৭২০ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ “ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা” (গভঃ রেজিঃ নং: ঢ-০৯৫৮৭) আন্তর্জাতিকভাবে স্বীকৃতপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন । দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিতভাবে মানবিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে সংস্থাটি । এরই ধারাবাহিকতায় ফরিদপুরের মধুখালীতে “ময়ূরপঙ্খী”র উদ্যোগে বৃক্ষরোপণ, মাস্ক প্রদান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন, উপদেষ্টা লায়ন গোলাম সারোয়ার মানিক, ভাইস চেয়ারম্যান সাথী খান, ফরিদপুর কোঅর্ডিনেটর সাইদুর রহমানসহ সদস্যবৃন্দ । রিক্সাচালক, দিনমজুর, দোকানদার ও বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে করোনা প্রতিরোধে করণীয় কর্মশালায় অংশগ্রহণ করেন এবং তাদের মাঝে মাস্ক প্রদান করা হয় ।

এছাড়া সুবিধাবঞ্ছিত নারীদের স্বনির্ভরতা প্রজেক্ট পরিদর্শন, গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে ময়ূরপঙ্খী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত এবং শরীয়তপুর ও মাদারীপুরেও সফর অনুষ্ঠিত হয় । ময়ূরপঙ্খীর সদস্য ও ভলান্টিয়ারদের মানবিক ও ভলান্টিয়ারিং কাজের মাধ্যমে দেশসেবায় অংশগ্রহণের আহবান জানান ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন । সেইসাথে করোনাকালিন সময়ে সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন তিনি ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com