সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

বিমানের ড্রিমলাইনার সোনার তরী ও অচিন পাখি ২১ ও ২৪ ডিসেম্বর ঢাকায় অবতরণ করবে।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ৭.১২ পিএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

বিমানের ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার সোনার তরী ও অচিন পাখি ২১ ও ২৪ ডিসেম্বর বিকেল পৌনে ৪টায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে।
২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনার দুটি উদ্বোধন করবেন। এ সময় তিনি বিমানের মোবাইল অ্যাপসও উদ্বোধন করবেন।
বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮টি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড়োজাহাজ দু’টি ‘সোনারতরী ও অচিনপাখি’ নামকরণ করেছেন।
বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে আসন সংখ্যা থাকছে মোট ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাস।
বিমানের মোবাইল অ্যাপস ব্যবহার করে যাত্রী নিজের মোবাইল থেকেই বিমানের সকল গন্তব্যের টিকিট কিনতে পারবেন। মূল্য পরিশোধ করতে পারবেন বিকাশ, রকেট বা যে কোন কার্ডের মাধ্যমে। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপস স্টোর থেকে যে কোন স্মার্টফোনে অ্যাপসটি ডাউনলোড করলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বিমানের ফ্লাইট সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। এই অ্যাপসের মাধ্যমে যাত্রী ফ্লাইট সম্পর্কিত সকল তথ্য, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, সেলস সেন্টার সমূহের ঠিকানা,অনলাইন টিকেট ও রিফান্ড হেল্পডেস্ক, এবং টিকেট বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com