বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন বন্ধের সিদ্ধান্ত

  • আপডেট সময় শুক্রবার, ১১ জুন, ২০২১, ১১.৩৩ পিএম
  • ৯০৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে দিন দিন উর্ধ্বমুখী হচ্ছে করোনার প্রকোপ। সংক্রমণ ঠেকাতে ১১ জুন, (শুক্রবার) থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহীতে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময়কালে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (১০ জুন) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সফিকুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় করোনা ভাইরাসজনিত রোগের সংক্রমণের বিস্তার রোধকল্পে ১১ জুন মধ্যরাত থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী হতে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন বন্ধ থাকবে।

জেলা প্রশাসন থেকে দেয়া গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আমসহ অন্যান্য কৃষিপণ্য, খাদ্যসামগ্রী, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদানকারী পরিবহন এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com