শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকায় আর্জেন্টিনা দল

  • আপডেট সময় শুক্রবার, ১১ জুন, ২০২১, ১.১৭ পিএম
  • ৯১১ বার পড়া হয়েছে

দক্ষিণ আমেরিকার অন্যতম ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা একদিন পর মাঠে গড়াবে ।  পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মাটিতে হবে কোপা আমেরিকার লড়াই। মূল টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে টুর্নামেন্টের অন্যতম দল আর্জেন্টিনা।

আগামী মঙ্গলবার চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করবে আর্জেন্টিনা। সে লক্ষ্যে দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দলে নিয়েছেন উদিনেসে ডিফেন্ডার নাহুয়েল মলিনা ও জুভেন্টাস থেকে আতালান্তায় ধারে খেলা সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরোকে।
আর্জেন্টিনার আক্রমণভাগে তেমন কোনো পরিবর্তন নেই। লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, লাওতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়াকেই রেখেছেন আক্রমণভাগে। আরো আছেন জোয়াকিন কোরেয়া ও লুকাস আলারিও।

এবারের আসরে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০টি দল। প্রতি গ্রুপ থেকে চারটি করে দল খেলবে নকআউট পর্বে। দুই অতিথি দল অস্ট্রেলিয়া ও কাতার খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত থাকছে না।

আগামী ৫ জুলাই নিল্তন সান্তোস স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। পরের দিন মানে গারিঞ্চায় হবে দ্বিতীয় সেমিফাইনাল। পূর্বনির্ধারিত দিন জুলাইয়ের ১০ তারিখেই মারাকানায় হবে ফাইনাল।

কোপা আমেরিকায় আর্জেন্টিনা দল ,  , গোলকিপার : ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), অগাস্টিন মার্চেসিন (পোর্তো) ও হুয়ান মুসো (উদিনেসে)।

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), জার্মান পেৎসেয়া, লুকাস মার্টিনেজ (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (আতালান্তা) ও নাহুয়েল মলিনা (উদিনেসে)।

মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, ডি মারিয়া (পিএসজি), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), জিওভান্নি লো চেলসো (টটেনহাম),এক্সেকিয়েল পালসিওস (বেয়ার লেভারকুসেন), নিকোলাস গঞ্জালেস (স্টুর্টগাট), রদ্রিগো ডি পল (উদিনেসে), আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), আনহেল কোরেয়া (অ্যাথলেটিকো মাদ্রিদ), নিকোলাস ডমিনগুয়েজ (বোলোনিয়া)।

ফরোয়ার্ড : লিওনেল মেসি (বার্সেলোনা), লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), হোয়াকিন কোরেয়া (লাৎসিও), লুকাস আলারিও (বেয়ার লেভারকুসেন) ও আগুয়েরো (বার্সেলোনা)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com