সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

অনলাইনে ফাঁদে ফেলে ৩০ কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ১১ জুন, ২০২১, ১২.৪৯ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

গত এক বছরে অনলাইনে ফাঁদে ফেলে ৩০ কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি । বৃহস্পতিবার মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো: নিধু রামদাস ও ফরিদ উদ্দিন।

সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান বলেন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে বাংলাদেশ থেকে ‘স্ট্রিমকার’ নামের অ্যাপে সংযুক্ত হতো ব্যবহারকারীরা। এতে দুই ধরনের আইডি আছে। ব্যবহারকারীর আইডি ও হোস্ট আইডি।

হোস্ট আইডিতে তরুণীদের সঙ্গে অনলাইনে আড্ডার কথা বলে ফাঁদ পাতত প্রতারকরা। অ্যাপে প্রবেশ করতে বিনস নামে ভার্চুয়াল মুদ্রা কিনতে হতো ব্যবহারকারীদের। এই মুদ্রা উপহার হিসেবে দিয়ে আড্ডায় যুক্ত হতো তারা।

চক্রের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে এক বছরে ৩০ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com