সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

অর্থনীতিকে কেন ধ্বংস করছেন : মোমিন মেহেদী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ৮.৫০ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, নিজেদের রাজনৈতিক নেতাকর্মীকে কোটিপতি করতে দেশের অর্থনীতিকে কেন ধ্বংস করছেন? সত্যিই যদি দেশের স্থপতি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চান, ঋণমুক্ত-ঘাটতিমুক্ত বাজেট দিন। নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রবিউল আহসান খানের সভাপতিত্বে ১০ জুন বিকেল ৩ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘দুর্নীতিবিরোধী সমাবেশ’-এর প্রস্তুতি সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আব্দুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নাহিদ হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, মওলানা নূরে আলম সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, যদি দেশের ভালো চান, তাহলে প্রস্তাবিত এই বাজেট সংশোধন করে কৃষকদের জন্য কমপক্ষে ২২%, শিক্ষার জন্য ২০%, স্বাস্থ্যর জন্য ২০% দেয়ার পাশাপাশি শিশু-কিশোর-যুব-নারী ও তৃতীয় লিঙ্গের মানুষদের  কারিগরি প্রশিক্ষণ নির্ভর আগামী গড়ার জন্য পরিকল্পিত পদক্ষেপের বিষয়ে আর্থিক বাজেটে উল্লেখ করা না হলে সারাদেশে অর্থমন্ত্রীর বিলাসী বাজেট-লুটপাটের বাজেট বয়কটপূর্বক গতবছরের মত লাল কার্ড প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচী দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com