বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় কুকুরের কামড়ে শিশু ও ছাত্রসহ আহত-১৮

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১, ১০.১০ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে
 এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার হোমনায় পাগলা কুকুরের কামড়ে শিশু,নারী ও মাদ্রাসার ছাত্রসহ ১৮ জন আহত হয়েছেন। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত পালাক্রমে উপজেলার ফজুরকান্দি, ঘারমোড়া বাজার ও শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।এতে ১১ জন শিশু ও ছাত্রসহ ১৮ জনকে কামড়ালে পরে সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আহতরা হলেন- রুশিয়া বেগম (৫০),তাছফিয়া(৮), আঃ রহমান(৫), হোসাইন(৬) শারমিন(২৬), রহিমা(৬),সামিয়া(৮), আতিক(১২), জিসান(৭), খাদিজা(১৪), মাসুদা(২৮), শাহনাজ(৩০), শাওন(১২), শাওন(১০), সেলিম(২৫), মিরাজ(২৮), মারিয়া(৬) ও রাফি (৮)। হাসপাতাল ও স্থানীয় সৃত্রে জানা যায়- সোমবার দুপুর একটার দিকে একটি পাগলা কুকুর উপজেলার ফজুরকান্দি কয়েক জনকে কামড় দেয়। পরে ঘারমোড়া ও শ্রীপুর গ্রামে নারী, শিশু ও মাদ্রাসার ছাত্রকে কামড় দেয়। এদের মধ্যে ১১ জন শিশু, ৪ জন নারী, ৩ জন মাদ্রাসার ছাত্রসহ মোট ১৮ জন আহত হয়েছেন । এতে গ্রামবাসীর মাঝে জলাতঙ্ক রোগের আতঙ্ক দেখা দেয়।
কিন্ত এখনো পর্যন্ত পাগলা কুকুরটিকে মারতে পারেনি এলাকাবাসি। আহত মিরাজ বলেন,আমি ঘাড়মোড়া বাজারে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছি। হঠাৎ একটি কুকুর আমার হাটুর উপরে কামড় দেয়। আমি কুকরটিকে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে কুকুরটি আমার বুকের মধ্যে আবারও কামড় দিয়ে দৌড়ে চলে যায়।
পরে আশে পাশের লোকজন আমাকে হাসপাতাল নিয়ে আসে। হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার জানান, কুকুরের কামড়ে আহত ১৮জন চিকিৎসা নিয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জলাতঙ্ক টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com