বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের গৌরীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ৬ জুন, ২০২১, ১০.২৯ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ জেলা প্রতিনিধি): প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সংলগ্ন মাঠে শনিবার (৫ জুন) দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার ষাঁড়, গাভী, বকনা বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগীর খামারিরা অংশ গ্রহণ করেন। এছাড়াও ৩টি ভেটেরিনারি ঔষধ কোম্পানি এতে অংশ গ্রহণ করেছে।

প্রদর্শনীতে ৩টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল ও হাঁস-মুরগী দেখা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাঃ আব্দুল করিম, পশু চিকিৎসায় দক্ষ ভেটেরিনারি সার্জন ডা. নাজনীন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ , সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, আওয়ামী নেতা মোঃ নূর আলী প্রমুখ।
সবশেষে অংশ গ্রহণকারীদের পুরস্কৃত করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাঃ আব্দুল করিম জানান- দেশের অন্যান্য উপজেলার মতো গৌরীপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী এবারই প্রথম। এ প্রদর্শনীর মাধ্যমে আমরা উপজেলার খামারিদের গরু, ছাগল লালনপালন ও দুধ, ডিম উৎপাদনের একটি চিত্র তুলে ধরতে চেষ্টা করলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com