বরগুনা প্রতিনিধি : ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাস ব্যাপি সারা দেশে ১ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী দল বি এন পি। এরই ধারাবাহিকতায় তালতলী উপজেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুবদলের কান্ডারী শফিকুল ইসলাম রাজু মৃধার নেতৃত্বে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে উপজেলা জাতীয়তাবাদী পরিবার।
৩০ মে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত ১ মে মিলাদ ও দোয়ার মাধ্যমে এই কর্মসূচির উদ্ভোদন করা হয়। তালতলী উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির উদ্ভোদন করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাওলাদার নাসির উদ্দীন। উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক রুবেল মিয়া, শহিদুল্লাহ সুমন জোমাদ্দার ও যুগ্মআহ্বায়ক মিজানুর রহমানের সমন্বয়ে উপজেলার ৭ টি ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশের জন্য ছাত্রদল যুবদল সেচ্ছাসেবক দল সহ সকল পর্যায়ের মানুষ কে পরিবেশ রক্ষায় কাজ করার জন্য আহবান জানানো হয়। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বি এন পি নেতা ডাঃ মাহাতাব মোল্লা সহ নেতৃবৃন্দ।