বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পল্লী বিদ্যুৎ সড়ক এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১, ৯.৪২ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

মোঃমনসুর আলী,রুহিয়া,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন। আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আরো দুজনের অবস্থা আশংকাজন বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ ও প্রত্যক্ষর্দশীরা জানায়, আজ বৃহস্পতিবার বিকেলে রানীশংকৈল উপজেলার নেকমরদ থেকে যাত্রী নিয়ে একটি থ্রি হুইলার (পাগলু) জেলা শহরের দিকে আসার পথে সদর উপজেলার পল্লী বিদ্যুত এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলে একজন মারা যায়। আহত হয় থ্রি হুইলারে সাত যাত্রী।

পরে স্থানীয় এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এসময় আরো একজনকে মৃত ঘোষনা করে চিকিৎসক। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ রকিবুল আলম জানান, আহতদের মধ্যে আরো দুজনের অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। তাৎক্ষনিকভাবে একজন নিহত ব্যক্তি বগুড়া জেলার ব্যবসায়ী বলে জনা গেছে। বাকিদের ঠিকানা পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com