সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

সাম্প্রদায়িকতা মুক্ত, অশুভ শক্তি মুক্ত দেশ হিসেবে বাংলাদেশ গড়েতে আমরা এগিয়ে যাচ্ছি:ওবায়দুল কাদের

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ৬.৩৩ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে সাম্প্রদায়িকতা মুক্ত, অশুভ শক্তি মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, ‘আমরা আমাদের প্রিয় মাতৃভূমি, বঙ্গবন্ধুর স্বপ্নের ভূমিকে সাম্প্রদায়িকতা মুক্ত, অশুভ শক্তি মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে সমূলে উৎখাত করব, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’
ওবায়দুল কাদের আজ মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগর আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে এ কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিজয়ের ৪৮তমবার্ষিকীতে আমরা গর্ব করে বলতে পারি, আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সর্বক্ষণ জেগে আছেন বলে বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমাতে পারে। শেখ হাসিনা আজকে এখানে আছেন বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন অর্জনে সারাবিশ্বের রোল মডেল হিসাবে।
দলীয় নেতাকর্মীদের বিজয় দিবসে অঙ্গীকারে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানে শুদ্ধ হয়ে নবতর পথযাত্রা সূচনা করব, এটাই হোক আমাদের শপথ।’
এছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com