মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

২০২১-২০২২ অর্থ বছরে ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার বাজেট প্রাক্কালন

  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১, ৮.৫১ পিএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের জন্য ২০২১-২০২২ অর্থ বছরে ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার বাজেট প্রাক্কালন করা হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩২তম সভায় আজ এ প্রাক্কালন করা হয়। ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে এ বাজেট ২২কোটি ৩৪ লাখ ৩২হাজার টাকা অর্থাৎ ৭.১২ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেট ৩১৩কোটি ৭৯ লক্ষ ৬৮ হাজার টাকা।
সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, সংসদ বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের অংশগ্রহণ করেন। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে সভায় যোগদান করেন।
সভায় ২০২২-২০২৩ অর্থবছরে ৩৫৯ কোটি ৬৭ লাখ টাকা ও ২০২৩-২০২৪ অর্থ বছরের ৩৮৪ কোটি ৮৫ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।
সভার শুরুতে বিগত ৩১ তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্য বিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়।
সভায় আলোচ্যসূচী উপস্থাপন করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লাহ খন্দকারসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com