সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁর চাইনিজ রেস্টুরেন্টের ভেতর নৈশ প্রহরীকে  কুপিয়ে হত্যা

  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১, ৩.৩৩ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁ শহরের মুক্তির মোড়ে ইডেন অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের ভেতর নৈশ প্রহরী আতাউর রহমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে।  শনিবার সকালে রাজশাহী সিআইডি ফরেন্সিক বিভাগের একটি দল এসে ঘটনাস্থল তদন্ত শেষে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে সহকারী বাবুর্চি মো. বাদল পলাতক রয়েছে।
জানা যায়, নিহত আতাউর রহমানের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার চক মোহিতুল গ্রামে। তার স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রয়েছে। পলাতক বাদলের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়।
পুলিশ ও রেস্টুরেন্ট সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতে নৈশ প্রহরী আতাউর রহমান ও সহকারী বাবুচি মো. বাদল রাতে রেস্টুরেন্টের তিনতলায় ঘুমিয়ে পারেন।  শনিবার সকালে রেস্টুরেন্টের প্রধান বাবুর্চি সাইফুল ইসলাম রেস্টুরেন্টে এসে দেখেন সেখানে তালা ঝুলছে । অনেক ডাকাডাকি করার পরও রুমের দরজা না খোলার এক পর্যায়ে দরজার বাহিরে চাবি পরে থাকতে দেখতে পান তিনি। চাবি দিয়ে ঘর খুলে মেঝেতে রক্তাক্ত অবস্থায় নৈশ প্রহরী আতাউর রহমান মরদেহ দেখতে পান। ঘটনাটি দ্রুত রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে জানালে থানায় সংবাদ দেওয়া হয়।
নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, রাজশাহী সিআইডি ফরেন্সিক বিভাগের একটি দল এসে ঘটনাস্থল তদন্ত শেষে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক সহকারি বাবুর্চি মো. বাদলকে আটকের অভিযান চলছে। বাদলকে আটক করা সম্ভব হলে তার মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com