মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জেমস বন্ডের প্রযোজনা প্রতিষ্ঠান কিনে নিলো অ্যামাজন

  • আপডেট সময় শুক্রবার, ২৮ মে, ২০২১, ১১.০৭ পিএম
  • ৭৬১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ হলিউডের বিখ্যাত স্টুডিও মেট্রো গোল্ডউইন মেয়ার (এমজিএম)। ৮৪৫ কোটি ডলারে মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্টুডিওটি কিনে নিলো অ্যামাজন। এমজিএম ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়। এই স্টুডিওর ৪ হাজার সিনেমা ও ১৭ হাজার ঘণ্টার টিভি অনুষ্ঠান আছে। ‘জেমস বন্ড’, ‘ক্রিড’, ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’, ‘দ্য পিংক প্যান্থার’, ‘দ্য উইজার্ড অব ওজ’, ‘বেন হুর’, ‘র‌্যাগিং বুল’, ‘রকি’, ‘টুয়েলভ অ্যাংরি মেন’, ‘বেসিক ইনস্টিঙ্কট’, ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস’-এর মতো সিনেমা রয়েছে তাদের ঝুলিতে।

অ্যামাজন প্রাইম ভিডিও ও অ্যামাজন স্টুডিওসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইক হপকিনস বলেন, ‘এই চুক্তির সত্যিকারের আর্থিক লাভ হলো, যে বিশাল ভা-র আছে, সেগুলো এমজিএমের প্রতিভাবান দলের সঙ্গে মিলে ফের প্রকাশ্যে নিয়ে আসা।

এর মাধ্যমে উচ্চমানের গল্প পরিবেশনের দুর্দান্ত সুযোগ তৈরি হবে।’ এমজিএম-এর বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান কেভিন আলরিখ বলেন, ‘এমজিএম-এর সিংহ (প্রতীক), যেটি হলিউডের স্বর্ণযুগের অন্যতম অংশ। সেই ইতিহাস বজায় থাকবে। এর জন্য আমি গর্বিত। এই স্টুডিওর প্রতিষ্ঠাতাদের প্রাথমিক লক্ষ্য ছিল প্রতিভাধর শিল্পীদের কাজ তুলে ধরা। সেই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে।’ বিশ্বের অন্যতম প্রধান স্ট্রিমিং সার্ভিস অ্যামাজন।

এটি তাদের দ্বিতীয় বৃহত্তম চুক্তি। নতুন চুক্তির মাধ্যমে এমজিএমের ১৮০ টির বেশি অ্যাকাডেমি ও ১০০ টির মতো অ্যামি অ্যাওয়ার্ড জেতা অনুষ্ঠান প্রচারের মালিকানা পেলো অ্যামাজন। এর ফলে ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যামাজনের দর্শক সংখ্যা অনেক বেড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com