সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

রোজিনা ইসলামের অপরাধ দুর্নীতি চিত্র জনগণের সামনে তুলে ধরার কারণেই তার আজ এই অবস্থা : মির্জা ফখরুল

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ৪.২৩ পিএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা করে পুলিশের কাছে হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা করার ঘটনায় নিন্দা জানিয়ে এই পদত্যাগ দাবি করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, রোজিনা ইসলামের অপরাধ হলো- করোনাকালে সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি জনগণের সামনে তুলে ধরা। আর সে কারণেই তার আজ এই অবস্থা।

আজ মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা বিএনপির সহ-সভাপতি তৈমুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সচিবালয়ের মতো জায়গায় একজন সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণকে ন্যক্কারজনক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আজ শুধু রোজিনা নয়, তার মতো অনেক সাংবাদিক সত্য লিখতে ভয় পায়। এ ধরনের কর্মকাণ্ডের জন্য সরকারকে ধিক্কার জানিয়ে অবিলম্বে রোজিনা ইসলামের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তি দাবি করেন তিনি।

ফখরুল বলেন, একটা গণতন্ত্রিক সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য এটা সরকারের একটা নীল নকশা। আজ দেশের মানুষের কোনো অধিকার নেই। অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাংবাদিক, লয়ার (আইনজীবী) ও ডাক্তারের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে। সমাজকে বিভক্ত করে ধ্বংস করা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাপারে মির্জা ফখরুল বলেন, তার সুচিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে দেশের বাইরে যেতে বলেছেন, কিন্তু সরকার যেতে দিচ্ছে না। কারণ খালেদা জিয়া একজন গণতন্ত্রের পক্ষের সৈনিক।

এ সময় সাংবাদিকসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বানও জানান মির্জা ফখরুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com