বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার

ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল

  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১, ১০.২৭ এএম
  • ৬৪৮ বার পড়া হয়েছে

তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল।  শ্রীলঙ্কা এয়ারলাইনসের একটি বিমান আজ সকাল পৌনে নয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে উঠেছে শ্রীলঙ্কা দল। সেখানে তিনদিনের রুম কোয়ারেন্টাইন পালন করবে সফরকারীরা। এরপর টানা দুইবার কোভিড টেস্ট নেগেটিভ হলে নিজেদের মধ্যে অনুশীলনের সুযোগ মিলবে।

আগামী ১৯ এবং ২০ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে শ্রীলঙ্কা। এরপর ২১ তারিখ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপিএতে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে।

২৩ মে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সিরিজের বাকি দুই ম্যাচ ২৫ এবং ২৮ মে। দিবারাত্রির প্রতিটি ম্যাচ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে জৈব সুরক্ষা বলয়ে কোনো ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। গত বছর জৈব সুরক্ষা বলয়ে দুইটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছিল বিসিবি। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকেও তারা আতিথেয়তা দিয়েছিল। সেসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার শ্রীলঙ্কা সিরিজে আরও কঠোর হতে চায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

শ্রীলঙ্কা দল: কুশাল পেরেরা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (সহ অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশিন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লাকসান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমান্তা চামিরা, আকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো এবং আসিথা ফার্নান্দো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com