সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঈদের রাত নিরাপদ ভেবে কুমিল্লা থেকে গাঁজার চালান যাচ্ছিল ঢাকায়!

  • আপডেট সময় শনিবার, ১৫ মে, ২০২১, ৫.৩৭ পিএম
  • ৮১২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা)প্রতিনিধি:  ঈদের রাতকে নিরাপদ ভেবে কসবা থেকে গাঁজার চালান ঢাকা যাওয়ার পথে সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন পীর কাশিমপুর ভূমি অফিস এলাকা থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের কৈশার গ্রামের আব্দুর রাজ্জাক ব্যাপারীর ছেলে সোহেল মিয়া (৪০) ও একই ইউনিয়নের আন্দিকুট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে খোকন মিয়া ওরফে কনু মিয়া (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, কসবা থেকে বাঙ্গরা হয়ে গাঁজা ঢাকা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ পীর কাশিমপুর ভূমি অফিস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দ্রুতগামী একটি সিএনজির গতিরোধ করে, তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মাদক ব্যবসায়ী সোহেল ও কনু মিয়ার বিরুদ্ধে শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com