বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঈদে সোহেলের দশ পর্বের ধারাবাহিক “দৌড়ের উপর”

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মে, ২০২১, ১০.৪১ পিএম
  • ৭৪১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ এবার ঈদে বিশেষ আকর্ষণ দশ পর্বের ধারাবাহিক “দৌড়ের উপর”। এটিএন বাংলার জন্য নির্মিত এই ধারাবাহিকটি রচনা করেছেন- পারভেজ ইমাম এবং পরিচালনা করেছেন সোহেল তালুকদার। কয়েকদিন আগে ঢাকায় বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির শুটিং সম্পন্ন হয়। এ প্রসঙ্গে কথা হলে পরিচালক সোহেল তালুকদার জানান- “দৌড়ের উপর” ধারাবাহিকের গল্পটি আমাদের চলমান জীবনের কঠিন বাস্তবতার প্রতিফলন।

প্রতিনিয়ত আমরা বিভিন্ন স্থানে, বিভিন্ন লোকের সংস্পর্শে আসি, আমাদের এই যাত্রাকালীন সময়ে এমনও হয় আমরা এক পলকের জন্যও দৃষ্টিপাত করি না আমাদের পাশের লোকটি কেমন বা কে; অথচ এই অজানা লোকটির কারনে জীবনে ঘটে যেতে পারে উত্থান কিংবা পতন। গল্পে তেমনি তিনজন বদি, আশরাফ ও হবি। পেশায় তারা যথাক্রমে চোর, উকিল এবং পুলিশের হাবিলদার। শত ব্যর্থতার মাঝেও তাদের প্রত্যেকের নিজ নিজ পেশা নিয়ে অনেক উচ্চাকাঙ্ক্ষা।

স্ব-স্ব ক্ষেত্রে বিখ্যাত হওয়ার বাসনায় তারা মগ্ন। জীবনের চাওয়া পাওয়া সহজ হলেও বাস্তবতা অনেক জটিল। এমনি জটিল ও নাটকীয় বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে চলে ধারাবাহিকের কাহিনী।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আ খ ম হাসান, আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, নওশীন আফরিন মীম, হান্নান শেলী, ওবিদ রেহান, তুষার মাহমুদ, সূচনা শিকদার, শারমিন ইমু, আশরাফ কবির, আনোয়ার হোসেন, শামীম আহমেদ, মৃনাল দত্ত, সখরিয়া মন্ডল সখো, মীর্জা রাকিব, সাজন, কাঞ্চন সকাল, মিকাইল হাসান, তাপস ঘোষ, সাঈদ হোসেন, আসিফ আলম, আল সামাদ রুবেল, শাকিল আহমেদ, সাইদ হাসান সহ আরো অনেকে। মোহাম্মদ জামাল উদ্দিনের প্রযোজনায় ধারাবাহিকটি ঈদের দিন থেকে টানা দশদিন রাত ৭.৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com