মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আগামী ঈদুল ফিতরের শিল্প-কারখানায় ৩ দিনের বেশি ছুটি দেওয়া যাবে না:সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১, ৫.১৬ পিএম
  • ৪৭৫ বার পড়া হয়েছে

আগামী ঈদুল ফিতরের সময় শিল্প-কারখানায় সরকার নির্ধারিত তিন দিনের বেশি ছুটি দেওয়া যাবে না। সরকারি অফিসও এই তিন দিনই বন্ধ থাকবে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আগামী ১২ মে থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি।

 

রমজান মাস যদি ২৯ দিনে শেষ হয় তবে ঈদুল ফিতর হবে ১৩ মে। এক্ষেত্রে ১৩ ও ১৪ মেও (বৃহস্পতি ও শুক্রবার) ঈদের ছুটি থাকবে। তবে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদের ছুটি আরও একদিন বাড়বে, সেক্ষেত্রে ১৫ মেও ছুটি থাকবে।

সচিব আরও জানান, আগামী ৬ মে থেকে জেলার ভেতরে গণপরিবহণ চলবে। তবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে। সেবা খাত ছাড়া সরকারি অফিস বন্ধ থাকবে। বন্ধ থাকবে সীমান্তে লোকজনের পারাপার। এ ছাড়া গার্মেন্টসসহ শিল্পকারখানায় তিন দিনের বেশি ছুটি দেওয়া যাবে না।

ঈদ আগামী ১৪ মে (শুক্রবার) হতে পারে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো বন্ধ দেওয়া যাবে না। ঈদের ছুটি তিন দিন, এর মধ্যে দুদিন পড়েছে শুক্র ও শনিবার।
শিল্প-কারখানাও এই সময়ে বন্ধ থাকবে। সরকারি অফিস বন্ধ সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘যেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com