মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

লকডাউন ও রমজান উপলক্ষে শতাধিক দুস্থ্য , কর্মহীন, ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলো এলআরবি ফাউন্ডেশন

  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১, ৭.২৯ পিএম
  • ৮০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪২ নং ওয়ার্ডস্থিত লক্ষ্মীবাজারের সুভাষ বোস এভিনিউ, এক্রামপুর মোড়, বানিয়ানগর ও ঋষিকেশ দাস রোড এলাকায় ১০০ জন দুস্থ্য , কর্মহীন, ও সুবিধাবঞ্চিত পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে এলআরবি ফাউন্ডেশন। প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, সাবান, খেজুর।

সংস্থার নির্বাহী পরিচালক সুলতানা রাজিয়া শিলা জানান- লকডাউনের ফলে লক্ষ লক্ষ লোক কর্মহীন হয়ে পড়েছে। সবচেয়ে বেশী বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ, দিন মজুর, গৃহকর্মীরা। প্রতিদিনের আয়ে কোনরকমে যাদের জীবন চলে তাদের দুর্ভোগ অবর্ননীয়। ঘরভাড়া, বাচ্চাদের মুখে ২ বেলা দু’মুঠো আহার যোগান দিতেই হিমশিম খাচ্ছেন বাবা-মা।

তারপরে আবার লকডাউন, আবার কর্মহীনতা, এ যেন মরার উপর খাড়ার ঘাঁ। এমন বাস্তবতাকে সামনে রেখে গত বছরের মত এবারো এলআরবি ফাউন্ডেশন নিজস্ব উদ্যোগ আর অর্থায়নে অসহায়দের মাঝে খাবার বিতরণ অব্যাহত রেখেছে।

সুলতানা রাজিয়া শিলা আরো জানান, খাদ্য বিতরণ ছাড়া জনসচেতনতার লক্ষে লোকাল মাইকিং, মসজিদ মাইকিং, ধর্মীয় উপাসনালয়-রাস্তায় জীবানু নাশক স্প্রে করছে নিয়মিতভাবে।

তাছাড়া মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করছে সংস্থাটি। তিনি জানান সংস্থার সুভাকাঙ্খীদের সহায়তা এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে চলমান এ কার্যক্রম আরো গতিশীল হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com