সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বিএনপি-জামায়াত চক্রান্তের পথ বেছে নিয়েছে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ৫.০৬ পিএম
  • ৭৭৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াত বর্তমান সরকারকে ব্যর্থ করতে চক্রান্তের পথ বেছে নিয়েছে।
চক্রান্ত মোকাবেলায় দলীয় নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে ব্যর্থ করতে নানামুখী তৎপরতা শুরু করছে বিএনপি-জামায়াত।
ওবায়দুল কাদের আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবুল কাশেম।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বিপাকে ফেলার জন্য বিএনপি দ্রব্যমূল্যের ওপর ভর করেছে। দ্রব্যমুল্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে বিভিন্ন সিন্ডিকেটের সাথে তাদের যোগসাজস রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কিছু কিছু বিষয় আমরা জেনেছি বিরোধী দল থেকে উস্কানি দেয়া হচ্ছে পণ্যের দাম বৃদ্ধি করতে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসের কারণে ভারত সফরে নাও যেতে পারেন। তবে তাঁরা পরবর্তীতে যাবেন।
সেতুমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে, গঠনমুলক বন্ধুত্ব রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল উদাহরন হচ্ছে বাংলাদেশ। সংখ্যালগুদের ওপর হামলা আসলে কোনো দলীয় পরিচয়ে হয় না। দুর্বৃত্তদের কোনো দল নেই।
তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বলতে যেটা বোঝায় সেটির দগদগে চিত্র দেখা যাবে বিএনপি ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের ওপর যে বর্বরতা হয়েছে তার সঙ্গে। সেটি কেবল ‘৭১-এর বর্বতার সঙ্গে তুলনা করা চলে।
এ সময় যুক্তরাজ্যের পার্লামেন্টরী নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক হ্যাট্রিক বিজয় অর্জন করায় শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের। একই সঙ্গে রুশনারা আলী, রুপা হক, আফসানা বেগম বাঙালি হিসেবে বিট্রিশ পার্লামেন্টে লেবার পার্টির হয়ে নির্বাচিত হওয়ায় তাদেরও অভিনন্দন জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com