বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা

  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৬.৩১ পিএম
  • ১০১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য পছন্দের ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

আজ বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী তাসনিম জারার হাতে প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন।

প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, ‘আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি। যখন ঢাকা-৯ আসনের (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম, তখন প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছেন, আমার মার্কা কোনটা? আমাকে সমর্থন করতে চাইলে তারা ব্যালট পেপারে কোন মার্কায় ভোট দেবেন? আজ প্রতীক বরাদ্দের মাধ্যমে সেই প্রশ্নের একদম পরিষ্কার উত্তর আমরা পেয়েছি।

নির্বাচনী প্রচারণার বিষয়ে তিনি বলেন, ‘আগামীকাল থেকে আমাদের নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন শুরু করবো। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে।’

এ সময় তিনি নির্বাচনী এলাকার ভোটারসহ সকলের কাছে দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ১২ জন প্রার্থীর মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। বাকি ১১ জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন।

এর আগে, গত ১০ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পান তাসনিম জারা। প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি তার পছন্দের প্রতীক হিসেবে ‘ফুটবল’ বরাদ্দের আবেদন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com